হরতালে ক্ষতির মুখে মাছ ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের হরতালের কারণে পাইকারি মাছবাজারের ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকেরা। বৃহত্তর এ মোকামের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এভাবে হরতাল হলে বছর শেষে তাদের লাভ থেকে ক্ষতির পরিমাণ বেশি হবে। ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, কেশবপুরের মাছবাজারে প্রতিদিন এখন ৪০ থেকে ৫০ লাখ টাকার মাছ বেচাকেনা হয়। মৌসুমে এর পরিমাণ হয় দ্বিগুণ। সাতক্ষীরা, ডুমুরিয়া, তালা, কলারোয়া পাইকগাছা, মনিরামপুর থেকে মাছ নিয়ে আসেন খামারি ও কৃষকেরা। এখান থেকে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা মাছ কিনে যান।বাজারের বড় ব্যবসায়ী রহমত ফিস ট্রেডিংয়ের রহমত বিশ্বাস জানান, তাঁর আড়তে গড়ে প্রতিদিন দেড় থেকে দুই লাখ টাকা বেচাকেনা হলেও গতকাল তাঁর মাত্র ১০ থেকে ১২ হাজার টাকার বেচাকেনা হয়েছে। ঘেরমালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা হরতালে বাজারে মাছ আনেন না। তিনি আরও জানান, এভাবে চলতে থাকলে বছর শেষে তাঁদের ব্যবসায় বড় ধরনের লোকসান গুনতে হবে। ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, দুই দিনে তাঁর ৩০ হাজার টাকার মতো লোকসান হয়েছে। হঠাত্ হরতাল হলে তাঁদের সবচেয়ে বেশি লোকসান হয়। তা ছাড়া হরতালের আগের দিনে ট্রাক বা পিকআপে মাছ পাঠালে গন্তব্যে পৌঁছাতে না পারলে তাঁদের লোকসান সচচেয়ে বেশি হয়।