হরতালে গ্রেপ্তার ৪৩ জন তিন দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৪ এপ্রিল হরতাল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া ৪৪ জনের মধ্যে ৪৩ জনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সুনন্দ রায় বাগচী গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আসামি শফিক আনোয়ার আলিম পরীক্ষার্থী হওয়ায় রিমান্ড নামঞ্জুর করে তাঁর জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে পল্টন থানার পুলিশ আসামিদের কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে।