হরতালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের আওতামুক্ত থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষা। সকাল সাড়ে ১০টায় এফ ইউনিটের (জীব বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা শুরু হবে।
দুর্বৃত্তদের হামলায় ঢাকায় একজন প্রকাশক নিহত ও তিনজন লেখক-প্রকাশক আহত হওয়ার ঘটনায় কাল সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। দূরদূরান্ত থেকে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা এসেছেন। তাঁদের কথা বিবেচনা করে গণজাগরণ মঞ্চ চট্টগ্রাম অঞ্চলের নেতাদের সঙ্গে হরতালেও ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মঞ্চের নেতারা ভর্তি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে নিশ্চিত করেছেন।