হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীতে বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা বুধবারের হরতালে নাশকতা ঠেকাতে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গণমাধ্যম শাখা থেকে এ কথা জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। আজ দুপুরে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে হরতালের এ ঘোষণা দেওয়া হয়।
বিজিবির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, জামায়াতের হরতালে রাজধানীতে নাশকতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সন্ধ্যায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কাল বুধবার সকাল পর্যন্ত বিজিবি মাঠে থাকবে।