হরতালে নাশকতার তথ্য পুলিশকে জানানোর অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির আহূত হরতালে নাশকতা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের তথ্য আগেভাগে পুলিশকে জানাতে অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। গতকাল শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল রোববার বিএনপি হরতাল ডেকেছে। হরতালের সময় ও এর আগে দুষ্কৃতকারীরা ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক ত ৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্কের সৃষ্টি করতে পারে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে নিকটবর্তী থানা, পুলিশ ও গোয়েন্দা পুলিশের নিয়ন্ত্রণকক্ষে (কন্ট্রোল রুম) যোগাযোগের জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে। নিম্নোক্ত ফোন নম্বরে যে কেউ এসব তথ্য পুলিশকে জানাতে পারবেন। পুলিশ নিয়ন্ত্রণকক্ষ: ৮৬১৪৩০০, ৯৬৬৫৪০৭, ০১৭১৩৩৯৮৩১১, ০১১৯১০০১১২২, ০১১৯১০০১১৩৩। ডিবি নিয়ন্ত্রণ কক্ষ: ৯৩৪১৪৯৩, ০১১৯১০০১১০০, ০১১৯১০০১১১১, ০১৬৭৮০২৪৬৫২।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগর পুলিশ মহানগরবাসীর জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এসব বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।