হরতালে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬০ ঘণ্টার হরতালে নিহত লোকজনের স্মরণে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
আজ শুক্রবার আসরের নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত বক্তব্যে নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি অভিযোগ করে বলেন, সরকার গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে নির্বিচারে মানুষ হত্যা করছে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্দলীয় তত্ত্ব্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলন সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
এ সময় বিএনপি এবং ১৮-দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।