হরতালে পরিস্থিতি স্বাভাবিক ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, হরতালে পরিস্থিতি স্বাভাবিক ছিল। হরতাল উপেক্ষা করে যানবাহন চলাচল করেছে। দেশের মানুষ হরতালকে সমর্থন করেনি।গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে হরতাল প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, বিএনপির কার্যালয়টি একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবস্থিত। কোনো রাজনৈতিক দলের কার্যালয় প্রধান সড়কের পাশে শোভা পায় না। দলীয় কার্যালয় সড়কের পাশে হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, তাঁদের দলীয় কার্যক্রম বন্ধ করতে নয়।প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বিরোধী দল পুলিশের ওপর গুলি চালিয়েছে। রাজশাহীতে হরতাল সমর্থনকারীদের গুলিতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। জনগণের জানমালের ক্ষতি করলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।