হরতালে পরীক্ষা দিতে আসার পথে ছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা দিতে আসার পথে হরতাল সমর্থকদের ঢিলে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রী। পরে আহত অবস্থায়ই পরীক্ষায় অংশ নেন তিনি। আহত ওই ছাত্রীর নাম ফাহমিদা মিলি। গতকাল তাঁর মাস্টার্স প্রথম সেমিস্টারের মেটাফিজিক্স অ্যান্ড ইপিসটিমোলজি (কোর্স নং-৫০৬) কোর্সের সমাপনী পরীক্ষা ছিল। শিক্ষার্থীদের অনীহা, অভিভাবকদের শঙ্কা ও শিক্ষকদের আপত্তি থাকা সত্ত্বেও হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত পরীক্ষা নিয়ে আসছে। তাই গতকাল বৃহস্পতিবার ইসলামি ও সমমনা ১২ দলের ডাকা হরতালেও পরীক্ষা স্থগিত করা হয়নি। হরতালে পরীক্ষা নেওয়ার কারণ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বলেন, প্রশাসনের নির্দেশেই পরীক্ষা নেওয়া হচ্ছেমিলির একজন সহপাঠী প্রথম আলোকে বলেন, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ভোর সাড়ে ছয়টার দিকে মিরপুর-১০ থেকে ক্যাম্পাসের উদ্দেশে বাসে যাত্রা করেন মিলি। এর পরপরই পিকেটারদের ছুড়ে দেওয়া ঢিলের আঘাতে বাসের জানালার কাচ ভেঙে তা মিলির মুখে আঘাত করে। গাল ও গলা কেটে যাওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কেটে যাওয়া স্থানে সাতটি সেলাই দেওয়া হয়।