প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আজ ২৩ নভেম্বরের সব পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। সেশনজট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত ক্র্যাশ প্রোগ্রাম অনুযায়ী সব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে। গতকাল রোববার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।