হরতালে বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের দ্রুত তদন্তের দাবি অ্যামনেস্টির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি বাংলাদেশে বিরোধী দলের ডাকা হরতালের সময় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের অভিযোগের দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। গত মঙ্গলবার অ্যামনেস্টির ওয়েবসাইটে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, হরতালের সময় বিক্ষোভকারীদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। অ্যামনেস্টি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের একাধিক জায়গায় লাঠিপেটা করেছে। এসব ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে।