হরতালে ভর্তি পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি সপ্তাহে ১৮-দলীয় জোটের ডাকা হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সমঞ্চান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আবারও হরতালের আশঙ্কা এবং অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি আগে থেকে নির্ধারিত থাকায় নতুন করে তারিখ নির্বাচনে জটিলতা দেখা দিয়েছে।

জানা গেছে, ১০ থেকে ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। হরতালের কারণে তা স্থগিত করা হয়। জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, পরবর্তী তারিখ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।