প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি সপ্তাহে ১৮-দলীয় জোটের ডাকা হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সমঞ্চান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আবারও হরতালের আশঙ্কা এবং অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি আগে থেকে নির্ধারিত থাকায় নতুন করে তারিখ নির্বাচনে জটিলতা দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। হরতালের কারণে তা স্থগিত করা হয়। শুক্রবার সন্ধ্যায় পরীক্ষা স্থগিতের তথ্য নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক মুহমঞ্চদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ শিক্ষার্থীদের পরে জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ নির্ধারণে বিলম্ব হতে পারে।