হরতালে রাস্তায় ক্রিকেট খেলা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের জেলা প্রশাসন হরতালের সময় রাস্তায় ক্রিকেট খেলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ সুপারকে অনুরোধ জানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার প্রকাশিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার কার্যবিবরণীতে এ কথা বলা হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২০ জুলাই জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নাটোর জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির উপদেষ্টা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার তাঁর বক্তৃতার একপর্যায়ে হরতালের দিনে রাস্তায় যারা ক্রিকেট খেলে, তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সভায় হরতালের সময় রাস্তায় ক্রিকেট খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সভার ওই সিদ্ধান্ত কার্যবিবরণী আকারে গতকাল প্রকাশ করা হয়।