হরতালে রেহাই পায়নি সংবাদপত্রের গাড়িও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা তিন দিনের হরতালের প্রথম দিন আনোয়ারায় সংবাদপত্রবাহী গাড়ি ভাঙচুর করেছে পিকেটারেরা। এ ছাড়া সংবাদপত্রের দুজন এজেন্টও পিকেটারদের হাতে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় উপজেলার সংবাদপত্র এজেন্ট ও হকাররা ক্ষোভ প্রকাশ করেছেন।

হরতাল শুরুর দিন ভোর থেকে উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। ওই দিন সকাল ১০টায় শাহ মিরপুর এলাকায় সংবাদপত্রবাহী অটোরিকশা (চট্টমেট্টো ১১-১০৫৬) ভাঙচুর করে তারা। এ সময় প্রথম আলোর আনোয়ারা অঞ্চলের এজেন্ট মো. আলী ও জসিম উদ্দিন পিকেটারদের হাতে লাঞ্ছিত হন। গাড়ি ভাঙচুরের ঘটনায় আনোয়ারার সংবাদপত্র এজেন্ট ও বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করে হরতাল চলাকালে পত্রিকা বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেন। পরে উপজেলার কর্মরত সাংবাদিকদের অনুরোধে তাঁরা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন।

এ ব্যাপারে মো. আলী বলেন, গাড়ির সামনে সংবাদপত্র লেখা দেখেও পিকেটাররা গাড়িতে হামলা করেছে। এটা দুঃখজনক।