হরতালে সমস্যায় শিশু শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের জেএসসির এক পরীক্ষার্থী বলছে, ‘পরীক্ষা তো কেবল পিছিয়ে যাচ্ছে। তাই পড়াশোনা করে কী হবে? এখন যেদিন পরীক্ষা হবে, সেদিনই পড়ব!’
হরতালে গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অনেকের সঙ্গে কথা বললে তাঁরা জানান, মুক্তিযুদ্ধকালে জামায়াতের তৎকালীন নেতারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে যে গণহত্যা ও অত্যাচার চালিয়েছেন, সেসবের বিচার কার্যক্রম চলছে। তাই এ বিচারের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে জামায়াত-শিবিরের কর্মীরা জনজীবন অতিষ্ঠ করার পাশাপাশি আদালত অবমাননাও করছেন।
বন্দরবাজার এলাকার কাপড়ের ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, ‘টানা হরতাল থাকায় দোকান খুলতে পারছি না। এই মাসে কর্মচারীদের টাকা কীভাবে দেব, সেটাই ভাবছি।’
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সহসভাপতি খোয়াজ রহিম বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার এই দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। এই রায়ের বিরুদ্ধে পর পর হরতাল ডেকে জামায়াত একাত্তরের মতো আবারও এই দেশের মানুষের চেতনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।