হরতালে সাংবাদিক ও সংবাদপত্রের গাড়িতে হামলার নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে দেশব্যাপী কর্তব্যরত সাংবাদিকদের ওপর এবং সংবাদপত্র বহনকারী গাড়িতে পিকেটারদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। গতকাল সোমবার এক বিবৃতিতে এসব সংগঠনের নেতারা হরতালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলা বন্ধের জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।সাংবাদিক নেতারা বলেন, বিভিন্ন দলের ডাকা চলমান হরতালে সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমের কর্মীরাও পিকেটার নামধারী একশ্রেণীর সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন, যা কোনোভাবেই গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। তাঁরা বলেন, কেবল সাংবাদিক নয়, কর্তব্যরত চিকিৎসকদের যানবাহন লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ ও হামলা করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা ব্যক্ত করেন তাঁরা।বিবৃতি দেন বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের একংশের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ। বিজ্ঞপ্তি।