হরতালে স্কুলছাত্র আহত হওয়ার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের ডাকা হরতালে ককটেল বিস্ফোরণে স্কুলছাত্র মোহাম্মদ বাবুলের আহত হওয়ার ঘটনায় পুলিশ গত বুধবার রাতে জামায়াত-শিবিরের আটজন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।প্রসঙ্গত, গত বুধবার হরতালের সময় চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান এলাকায় হরতাল-সমর্থকদের ছোড়া ককটেলে জখম হয় বাবুল।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান আহমদ মামলাটি করেন। আট আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আহত বাবুল নগরের ইউসেপ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।