হরতালে ১৩৭ প্লাটুন বিজিবি মাঠে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা আগামীকাল বুধবারের হরতালে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৩৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা প্রথম আলোকে এ তথ্য জানান।

উল্লেখ্য, আজ মঙ্গলবার একাত্তরে বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা ও সহযোগিতার দায়ে আলবদর বাহিনীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে দেওয়া ফাঁসির রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। এর প্রতিবাদে কাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।