হরতালেও কাল চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় কাল বুধবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সময়সূচির কোনো পরিবর্তন হবে না।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আগামীকালের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। হরতালের কারণে পরীক্ষার সময়সূচির কোনো পরিবর্তন হবে না।’
কাল সকালে রসায়ন, ইতিহাস ও ইসলামের ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা এবং বিকেলে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।