হরতালেও পর্যটকের ভিড় চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই দিনের হরতাল চললেও পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। ঈদের দিন থেকে যেভাবে পর্যটক এসেছিল, গতকাল বুধবার পর্যন্ত তা অব্যাহত ছিল।পার্কের বন বিট কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঈদের দিন থেকে পর্যটকেরা আসছে। হরতাল হলেও পার্কে তার প্রভাব পড়েনি। গতকাল বুধবার হরতালের দ্বিতীয় দিনে পার্কে দুই হাজার ১২১ জন দর্শনার্থী পার্ক পরিদর্শন করেছে।তিনি আরও বলেন, পর্যটক দর্শনার্থীদের পদভারে পার্কের কোথাও তিলধরনের ঠাঁই নেই। ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকেরা যাত্রাপথে সাফারি পার্কে কিছুক্ষণ বিরতি নিয়ে দর্শনীয় স্থাপনা ও বিলুপ্তপ্রায় জীববৈচিত্র্যের অবাধ বিচরণ প্রত্যক্ষ করছে। ঢাকার যাত্রাবাড়ীর ফয়সাল মাহমুদ ও তাঁর স্ত্রী নার্গিস মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘এক সপ্তাহর জন্য তাঁরা কক্সবাজারে এসেছেন। হরতাল হলেও কক্সবাজার-চকরিয়া সড়কে গাড়ি চলাচল করায় এক ফাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটির মনোরম দৃশ্য দেখার জন্য হোটেল থেকে বেরিয়ে পড়ি।’