হরতালেও মিছিল এক হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা বিএনপির দুটি অংশ গতকাল রোববার পৃথক বিক্ষোভ মিছিল করেছে। বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে ডাকা হরতালেও মৌলভীবাজার জেলা বিএনপির মিছিল এক হতে পারেনি।অন্যদিকে হরতালের সময় দুটি অংশের নেতৃত্বদানকারী জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক বেগম খালেদা রব্বানীকে মাঠে দেখা যায়নি। তাঁদের দুজনের অনুসারীরা মাঠে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল চলাকালে গতকাল দুপুরে এম নাসের রহমান ও খালেদা রব্বানীর নেতৃত্বাধীন অংশ পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে। দুটি মিছিলই প্রায় কাছাকাছি সময়ে বের করা হয়।এদিকে হরতালের সময় রিকশা ও মোটরসাইকেল ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। দোকানপাটও খোলেনি।