হরতালেও সুষ্ঠুভাবে হয়েছে পিএসসি পরীক্ষা
জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির মধ্যেও গতকাল রোববার চট্টগ্রামে সুষ্ঠুভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো সমস্যা হয়নি বলে জানা গেছে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে।
গতকাল সকালে ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। নগরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে দেখা গেছে, অভিভাবকদের জটলা। হরতালের কারণে বেশির ভাগ শিক্ষার্থীকেই নিয়ে আসেন তাদের অভিভাবকেরা। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তাঁরা অপেক্ষায় ছিলেন।
নগরের দামপাড়া বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে অপেক্ষমাণ অভিভাবক মেরিনা হোসেন জানান, ‘হরতালের মধ্যে পরীক্ষা হবে। তাই খুব টেনশন কাজ করছিল। তাই মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছি।’
মাসুদ হোসেন নামে অপর অভিভাবক বলেন, ‘হরতালের কারণে যানবাহন সমস্যার কথা ভেবে পরীক্ষা শুরুর প্রায় দুই ঘণ্টা আগে মেয়েকে নিয়ে বাসা থেকে বেরোতে হয়েছে।