হরতালের কারণে আজকের ভর্তি পরীক্ষা পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের আজ রোববারের পূর্বনির্ধারিত কলা ও মানববিদ্যা অনুষদের দুই ইউনিটের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।
বি-৩ (চারুকলা) ও বি-৭ (আইইআরটি) ইউনিটের ভর্তি পরীক্ষা আজকের পরিবর্তে ৩০ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্যান্য ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুসারেই অনুষ্ঠিত হবে এবং পূর্বঘোষিত কেন্দ্রগুলোও অপরিবর্তিত থাকবে।