হরতালের চিন্তা নিয়ে দ্বিধায় জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দলের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলার রায়ের পর ৪৮ ঘণ্টা হরতাল ডাকার চিন্তা করছে জামায়াতে ইসলামী৷ তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফরের সময়ে এ কর্মসূচি নিয়ে দলের নীতিনির্ধারকেরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বেও আছেন বলে দলীয় সূত্র জানায়৷
কাল বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে আসার কথা রয়েছে৷
জামায়াতের মধ্য সারির দুজন নেতা দাবি করেন, মতিউর রহমান নিজামীর মামলার রায় েঘাষণার সময়ক্ষণ নিয়েও কূট-রাজনৈতিক কৌশল নিয়েছে সরকার৷ তাঁদের মতে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের আগের দিন রায় ঘোষণাটা সরকারের পক্ষ থেকে উসকানিমূলক৷