হরতালের ঢিলে জাপানি নারী পর্যটক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানিহাটে হরতাল-সমর্থকদের ছোড়া পাথরে জাপানি নারী পর্যটক আহত হয়েছেন। জামায়াত-শিবিরের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত পর্যটকের নাম শি হো (৩১)। আঘাতে তাঁর বাঁ চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। দুর্ঘটনার পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গতকালই তাঁকে ঢাকা নিয়ে যাওয়ার কথা।
শি হো কক্সবাজার যান গত ১৭ সেপ্টেম্বর। ৫ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসেন। হাসপাতালের শয্যায় শি হো প্রথম আলোকে জানান, কক্সবাজার থেকে হানিফ পরিবহনের একটি বাসে তিনি ঢাকায় ফিরছিলেন।