হরতালের দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আইনজীবী আফজালুল হককে জেলা বারের সদস্যপদ স্থগিতসহ আদালতের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জেলা আইনজীবী সমিতি। হরতালের দিনে আদালতে শুনানি করায় গত বৃহস্পতিবার দুপুরে সমিতির নির্বাহী কমিটির জরুরি সভায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির (জেলা বার) সাধারণ সম্পাদক শামীম রেজা বলেন, গত রোববার আইনজীবী আফজালুল হক কারাবন্দী পাঁচ আসামির জামিনের শুনানি করেন এবং আসামিরা জামিনে মুক্তি পান। বিষয়টি বাকি ১৫৪ আইনজীবীর জন্য বিব্রতকর। কারণ, একই ধরনের মামলা পরিচালনাকারী আইনজীবীরা মক্কেলদের নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।