প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের কারণে দেশে প্রতিদিন প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।চেম্বার সভাপতি বিবৃতিতে বলেন, হরতাল ও সরকারি ছুটিসহ টানা ছয় দিনে নিরবচ্ছিন্ন ব্যবসা-বাণিজ্য পরিচালনা অনিশ্চিত হয়ে পড়ছে। এ কারণে তিনি হরতালের বিকল্প কর্মসূচি দিতে আহ্বান জানান।