হরতালের নামে কোনো তাণ্ডব সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে বিএনপির ডাকা ৩০ নভেম্বরের হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, হরতাল বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তারা যদি শান্তিপূর্ণভাবে তা পালন করে, সরকার তাতে বাধা দেবে না। তবে হরতালের নামে কোনো তাণ্ডব বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড সহ্য করা হবে না। তিনি আরও বলেন, একজনের বাড়ি রক্ষার জন্য হরতালের কোনো যৌক্তিকতা নেই।গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএনপির ডাকা হরতাল নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও দেশের সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে বিরোধী দলের প্রতি হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, এর আগে বিএনপি হরতালের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এবার হরতালের সময় তারা যেন তাণ্ডব চালাতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।