হরতালের নামে নৈরাজ্য সৃষ্টিতে উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে চলমান রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে সহিংসতা এবং হরতালের নামে নৈরাজ্য সৃষ্টিতে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার ফোরাম বাংলাদেশ ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। গতকাল বুধবার পৃথক দুটি বিবৃতিতে সংগঠন দুটির পক্ষ থেকে সহিংসতা বন্ধের দাবি জানানো হয়েছে।
মানবাধিকার ফোরামের আহ্বায়ক সুলতানা কামাল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সরকার ও বিরোধী দলের বিপরীতমুখী অবস্থান দেশে গভীর রাজনৈতিক সংকট তৈরি করছে। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে হাতবোমা বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। এসব কারণে প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। এ ছাড়া গত সপ্তাহে আগুনে পুড়ে মারা গেছেন এবং আহত হয়েছেন অনেক নারী ও শিশু। বিবৃতিতে বলা হয়, বিরোধী নেতাদের গ্রেপ্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিজ্ঞপ্তি।