হরতালের নামে বিএনপি-জামায়াত মানুষ পোড়াতে পারে না: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, হরতাল গণতান্ত্রিক অধিকার হলেও বিএনপি-জামায়াত জোর-জুলুম করে মানুষকে অত্যাচার ও অগ্নিদগ্ধ করতে পারে না।
আজ শুক্রবার রাজধানীর পল্টনে আসাদ মিলনায়তনে বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভায় মেনন এসব কথা বলেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, রাজনীতির নামে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার নামে বিএনপি-জামায়াত জোটের হত্যা, খুন, নাশকতা কোনোভাবেই জনগণ সহ্য করবে না।
মেনন বলেন, অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতির ধারা অব্যাহত রাখতে বিজয়ের বিকল্প নেই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সংগঠিত করতে যুবদের দায়িত্ব নিতে হবে। আসন্ন নির্বাচনকে আন্দোলন হিসেবে বিবেচনায় নিয়ে যুব জনতাকে ঐক্যবদ্ধ ও আন্দোলিত করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন মোস্তফা আলমগীর রতন, সাব্বাহ আলী খান কলিন্স, শহীদ হাসান সিদ্দিকী, টিপু সুলতান, সালাউদ্দিন মিন্টু, মুর্শিদা আক্তার, আবদুল আহাদ মিনার, কামরুল হাসান প্রমুখ।