হরতালের নামে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের নামে সারা দেশে রাজনৈতিক সহিংসতা এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও মন্দির-ধর্মীয় প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
পরিষদের তিন সভাপতি মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম, ঊষাতন তালুকদার ও প্রমোদ মানকিন এবং সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত গতকাল বুধবার দেওয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, সম্প্রতি রাজনৈতিক সহিংসতা চলাকালে সাম্প্রদায়িক চক্র হিন্দুদের টার্গেট করে তাদের ওপর আবারও নৃশংস হামলা চালিয়েছে।
পরিষদের নেতারা এই অবস্থা থেকে উত্তরণে পদক্ষেপ নিতে সরকার, রাজনৈতিক দল, জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।