হরতালের প্রতিবাদ ও যথাসময়ে পরীক্ষার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী হরতালের প্রতিবাদে ও সঠিক সময়ে পরীক্ষার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় অবস্থিত কয়েকটি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলে, হরতালে পরীক্ষা বারবার পেছানোর কারণে ভালোভাবে পরীক্ষা দেওয়া যাচ্ছে না।