হরতালের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল হরতালবিরোধী মিছিল করে গণজাগরণ মঞ্চ ষ প্রথম আলো
রাজধানীতে গতকাল হরতালবিরোধী মিছিল করে গণজাগরণ মঞ্চ ষ প্রথম আলো

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। বেলা সাড়ে ১১টায় মঞ্চ এ কর্মসূচি পালন করে। শাহবাগ থেকে হরতালবিরোধী মিছিলটি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ঘুরে শাহবাগ মোড়ে আসে। এরপর কাঁটাবন মোড় ঘুরে শাহবাগে এসে মিছিল শেষ হয়। এ সময় মিছিলকারীরা হরতালবিরোধী বিভিন্ন স্লোগান দেন। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম আযমের রায়ের বিরুদ্ধে আপিল করায় সন্তোষ প্রকাশ করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।