হরতালের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। বেলা সাড়ে ১১টায় মঞ্চ এ কর্মসূচি পালন করে। শাহবাগ থেকে হরতালবিরোধী মিছিলটি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ঘুরে শাহবাগ মোড়ে আসে। এরপর কাঁটাবন মোড় ঘুরে শাহবাগে এসে মিছিল শেষ হয়। এ সময় মিছিলকারীরা হরতালবিরোধী বিভিন্ন স্লোগান দেন। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম আযমের রায়ের বিরুদ্ধে আপিল করায় সন্তোষ প্রকাশ করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।