হরতালের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে গতকাল রোববার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। মিছিল থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।
দুপুর সোয়া ১২টায় শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। মিছিলটি কাঁটাবন মোড় ঘুরে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে হরতাল ডেকে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে জামায়াত এটাই প্রমাণ করেছে যে, তারা মুক্তিযুদ্ধ ও দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী নয়।