হরতালের প্রতিবাদে পরীক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল ও অসামঞ্জস্যপূর্ণ সময়সূচি (রুটিন) প্রণয়নের প্রতিবাদে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় এইচএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে পরীক্ষার্থীরা বলে, ‘পরীক্ষার মধ্যে দফায় দফায় হরতাল দেওয়ার কারণে পরীক্ষার তারিখ বদল করা হচ্ছে। এতে আমাদের প্রস্তুতি ঠিক থাকছে না। রুটিনের ক্ষেত্রেও অসামঞ্জস্য দেখা দিচ্ছে। এ কারণে আমাদের ভীষণ সমস্যা হচ্ছে।’ তারা হরতাল দিয়ে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি না খেলার জন্য হরতালকারীদের প্রতি অনুরোধ জানায়।