হরতালের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-বিএনপির ডাকা তিন দিনের হরতালের প্রতিবাদ ও মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল শনিবার পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে হরতাল প্রতিরোধের আহ্বান জানিয়ে জাতীয় পতাকা হাতে গণমঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে সাংস্কৃতিক কর্মী ও প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীদের পাশাপাশি ছাত্রলীগের নেতা-কর্মীরাও অংশ নেন। প্রগতিশীল শিক্ষক সমাজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে মিছিল বের করে।