হরতালের প্রভাব পড়েনি জনজীবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকার প্রতিবাদে দলটির ডাকা দেশব্যাপী হরতালের কোনো প্রভাব পড়েনি জনজীবনে। গতকাল রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত এ হরতাল ডাকে জামায়াত।
হরতালে রাজধানীসহ বিভিন্ন স্থানে জীবনযাত্রা ছিল স্বাভাবিক। রাজধানীতে যানবাহন চলাচলের পাশাপাশি সব অফিস অন্যান্য দিনের মতোই কর্মমুখর ছিল। খোলা ছিল ব্যাংক-বিমা, পুঁজিবাজারসহ সব আর্থিক প্রতিষ্ঠান।
গতকাল বিকেলে এক বিবৃতিতে শফিকুর রহমান দাবি করেন, শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে।