হরতালের বিকল্প কর্মসূচি দেওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষার সময় হরতাল না দিয়ে বিকল্প কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম নামের একটি সংগঠন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সংগঠনটি।
বিরোধীপক্ষ বা হরতালকারীদের প্রতি হরতালের বিকল্প কর্মসূচি দেওয়ার আহ্বানের পাশাপাশি সরকারের প্রতিও হরতাল দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, রাজনৈতিক ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে ১৫ নভেম্বর থেকে মাসব্যাপী অভিভাবক ঐক্য ফোরাম রাজনৈতিক দলগুলোকে স্মারকলিপি দেবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির সভাপতি জিয়াউল কবির।