হরতালের বিরুদ্ধে আ.লীগ পাল্টা কর্মসূচি দেবে না: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিরোধী দলের ডাকা হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগ পাল্টা কোনো কর্মসূচি দেবে না। প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতাল কর্মসূচি সম্পর্কে প্রতিক্রিয়ায় গতকাল সংসদ ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, বিরোধী দল হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে সরকার বসে থাকবে না। জনগণের জানমাল রক্ষার স্বার্থে সরকার যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিষয়ে সরকারি দলের বক্তব্যের প্রতিবাদে বিএনপি আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এ কর্মসূচি ঘোষণা করেন। বাসস।