হরতালের সমর্থনে বিএনপির গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জুনের আহূত হরতাল সফল করতে বিরোধী দল বিএনপি রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ শুরু করেছে। গতকাল বুধবার গণসংযোগে বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও অংশ নেন।এ বিষয়ে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে শান্তিনগর এলাকায়, মির্জা আব্বাসের নেতৃত্বে কমলাপুরে, গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বকশিবাজার, ঢাকেশ্বরী মন্দির ও রামপুরায়, বিএনপির আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে মহাখালীতে, শাহ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে নবাবপুর রোডে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমরের নেতৃত্বে নীলক্ষেত-কাঁটাবন এলাকায়, মোশাররফ হোসেনের নেতৃত্বে মগবাজারে, আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে কারওয়ান বাজারে, শামসুজ্জামান দুদুর নেতৃত্বে বিজয়নগর-সেগুনবাগিচা এলাকায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের নেতৃত্বে কামরাঙ্গীর চরে এবং সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবুল খায়েরের নেতৃত্বে হাতিরপুল এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়।