হরতালের সমর্থনে নগরে সিপিবি ও বাসদের পদযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ জানুয়ারির হরতালের সমর্থনে গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে রামপুরা পর্যন্ত পদযাত্রা করেছে সিপিবি ও বাসদ। পদযাত্রার শুরুতে সমাবেশ হয়।জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে ১৬ জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণতান্ত্রিক বাম মোর্চা সারা দেশে আধা বেলা (সকাল ছয়টা থেকে দুপুর ১২টা) হরতাল ডেকেছে। সমাবেশে বক্তারা বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে। এতে সাধারণ মানুষ, কৃষক ও কৃষি ক্ষতিগ্রস্ত হবে। জিনিসপত্রের দাম বাড়বে। আজ বেলা তিনটায় প্রেসক্লাব থেকে মালিবাগ-মগবাজার এবং মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে ঝিগাতলা-হাজারীবাগ-লালবাগ এলাকায় সমাবেশ ও পদযাত্রার কর্মসূচি রয়েছে।