হরতালের সমর্থনে বিএনপির সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের ঘটনায় চট্টগ্রামে নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এর ফলে গতকাল শনিবার বিকেলে হরতালের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে জ্যেষ্ঠ অনেক নেতাকে দেখা যায়নি। একইভাবে কর্মীদের সংখ্যাও ছিল কম।
বিএনপির ও সহযোগী সংগঠনের অনুপস্থিতিতে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনের রাস্তার দখল নিয়েছিলেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। জামায়াতে ইসলামীর মহানগর আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামের নেতৃত্বে তাঁরা সেখানে জমায়েত হয়ে মিছিল- সমাবেশ করেন।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ছাড়া উল্লেখযোগ্য কোনো বড় নেতাকে দেখা যায়নি। পৌনে পাঁচটায় সমাবেশ শেষ হওয়ার পর সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন সেখানে হাজির হন।