হরতালের সমর্থনে মিছিল, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশ শেষে শহরের বিভিন্ন স্থান থেকে পুলিশ দুই পথচারীসহ যুবদলের ছয়জন কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: যুবদলের কর্মী সোহাগ, নাঈম, ফরহাদ, শাহাদাত এবং পথচারী ইব্রাহীম ও সুমন।বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড হয়ে সুপার মার্কেট গোলচত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।