হরতালের সমর্থনে সিপিবি ও বাসদের পথসভা
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ১৬ জানুয়ারি ডাকা আধা বেলা হরতালের সমর্থনে গতকাল রোববার নারায়ণঞ্জে পথসভা, গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।গতকাল বিকেলে নগরের ২ নম্বর রেল গেট, কালীরবাজার, খানপুর হাসপাতাল মোড়সহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে সিপিবি ও বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখা। এ ছাড়া সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ রেলস্টেশন, বন্দরঘাট এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সিপিবির নেতা শিবনাথ চক্রবর্তী, নারীনেত্রী শাহানারা বেগম ও বাসদের নেতা আবু নাঈম খান। বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে জনজীবনে আবার নতুন মাত্রায় ভয়াবহ সংকট নেমে আসবে।