হরমুজ আলীও কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের হরমুজ আলীকেও কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ আদেশ দেন।
ময়মনসিংহের ত্রিশাল থানার পরিদর্শক হজরত আলী এ আসামিকে আদালতে হাজির করে একটি প্রতিবেদন দেন। তাতে বলা হয়েছে, গত ১ অক্টোবর আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। আসামিও মারাত্মকভাবে আঘাত পান। প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বুধবার (২১ অক্টোবর) তাঁর ছাড়পত্র দিয়েছেন।