হরিজনপল্লিতে হামলা, সরস্বতী মূর্তি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তরা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার হরিজনপল্লিতে হামলা চালিয়ে দুটি ঘর ও পাঁচটি সরস্বতী মূর্তি ভাঙচুর করেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শতাধিক দুর্বৃত্ত হরিজনপল্লিতে নয়ন কুমার ডোম ও প্রেম কুমার ডোমের ঘর ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তদের লাঠির আঘাতে আলো রানী, পূর্ণিমা, জয়ন্ত, রাজকুমার, অবিনাশসহ অন্তত ১০ জন আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎ সা নিয়েছেন। হামলার শিকার প্রেম কুমার প্রথম আলোকে জানান, বকশীগঞ্জ হরিজনপল্লিতে ছয়টি পরিবারের ৪০ জন লোক বাস করে। স্থানীয় একটি মহল তাদের উচ্ছেদের পাঁয়তারা করছে। একই উদ্দেশে এর আগেও তাদের পল্লিতে এ ধরনের হামলা চালানো হয়েছে। এ হামলার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় সোমবার রাতেই ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হরিজনপল্লিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবারও সেখানে পুলিশ মোতায়েন ছিল।