হরিণ, চামড়াসহ মংলায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে শিকার করা চামড়া ছাড়ানো একটি হরিণ, হরিণের দুটি চামড়া, মাংস ও একটি নৌকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকালে বনকর্মীরা এবং শনিবার সন্ধ্যায় পুলিশ বাগেরহাটের মংলা উপজেলার চিলা গ্রামসংলগ্ন পশুর নদে ও চিলা খাল থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, মংলার মালগাজি এলাকার মনোরঞ্জন বিশ্বাস, আমড়াতলা গ্রামের কাশেম শেখ ও শহিদুল্লাহ।