প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের বাইনচটকির মাঝের চরের বনে একটি হরিণ অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের সদস্যরা হরিণটি অবমুক্ত করেন। গত সোমবার স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে হরিণটি পশ্চিম কালমেঘা গ্রামের সোনালি দাখিল মাদ্রাসার বেড়ার জালে আটকা পড়ে। স্থানীয় লোকজন হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, বনকর্মীরা স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গতকাল বাইনচটকির মাঝের চরের বনে হরিণটি অবমুক্ত করেন।