হরিণ জবাইয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাঁঠালকান্দি বনাঞ্চল থেকে লোকালয়ে আসা একটি হরিণ ধরে জবাই করার ঘটনায় স্থানীয় কয়েকজন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী কয়েকজনের নামও জানিয়েছেন। কিন্তু বন বিভাগ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নিএলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গত বুধবার সকালে আদমপুর সংরক্ষিত বনাঞ্চলের ডলুয়া বাঁশমহাল থেকে একটি হরিণ লোকালয়ে এলে গ্রামবাসী সেটিকে জবাই করে মাংস ভাগাভাগি করে নেন।গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগ করেন, কাঁঠালকান্দি গ্রামের সিদ্দিক মিয়া, তাজুদ মিয়া, বাসিক মিয়া ও শুকু মালাকারসহ কয়েকজন মিলে হরিণ ধরেছিলেন। পরে সিদ্দিক মিয়ার বাড়িতে নিয়ে তাঁরা হরিণটি জবাই করে মাংস ভাগাভাগি করে নেন। আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওয়াহিদ মিয়া বলেন, তিনিও তাঁদের নাম (অভিযুক্তদের) শুনেছেন। তবে তিনি নিজে দেখেননি।সিদ্দিক মিয়া, তাজুদ মিয়া, বাসিক মিয়া ও শুকু মালাকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।আদমপুর বন বিট কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস বলেন, লোকমুখে শুনে বনকর্মীদের নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তল্লাশি করতে চেয়েছিলেন। অভিযুক্ত ব্যক্তিরা এ ঘটনায় জড়িত নন বলে দাবি করলে বাধ্য হয়ে বনকর্মীরা ফিরে আসেন। কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা সাধন রায় বলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশ পেয়ে বুধবার থেকে কাঁঠালকান্দি গ্রামে ব্যাপকভাবে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য বের করতে পারেননি বলে আইনি ব্যবস্থা নেওয়া যায়নি।